শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেল আরও ৪৫ পরিবার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় ধাপে দু’শতাংশ জমিসহ আশ্রয়ন প্রকল্পের আধা পাকা ঘর পেয়েছেন আরো ৪৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ সহ অন্যরা।

প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্সের পর ঘরগুলোর সুবিধাভোগীদের হাতে কাগজপত্র হস্তান্তর করা হয়। এ সময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com