বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভালুকায় আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি::

‘মুক্ত করে ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহ ভালুকায় আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পাবলিক হল রোডস্থ সুরবীণা সাংস্কৃতিক সংস্থা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

সুরবীণা’র নির্বাহী পরিচালক ও কন্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভালুকা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ। অনুষ্ঠান উদ্বোধন করেন ভালুকা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মুখলেছুর রহমান মুকুল।

এ সময় সুরবীণার শিল্পী জিল্লুর রহমান জাহিদ, মিনহাজুল ইসলাম নাঈম, আনসারুল ইসলামসহ শিল্পী, অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরে সুরবীণা’র নৃত্য পরিচালক সাজিত আহম্মেদ ইমরানের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করে সংস্থার শিল্পী ফাউজিয়া তাবাসসুম ঐশি, মদিনা, অনন্যা কর্মকার, মোহনা কর্মকার, আনিসা, রোজা, ভাবনা, জিদান সহ সুরবীণা’র অন্যান্য নৃত্য শিল্পীরা। শুরুতেই মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com