বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
“সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের অংশ গ্রহনে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সভা কক্ষে আলোচনায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এ সময় ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব মনিরুজ্জামান মনির সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক মিডিয়ার সংবাদিক গন উপস্থিত ছিলেন।