বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মসিংহের ভালুকা উপজেলার চারটি ইউনিয়নের আটশত অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মোঃ রফিকুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী, রাজৈ, বিরুনীয়া ও ধীতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুইশত করে ৪টি ইউনিয়নে মোট আটশত লোকের মধ্যে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়।
এ সময় করোনা ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য ঘরে থাকা খেটে খাওয়া সাধারণ মানুষদের ধন্যবাদ দেন হাজ্বী রফিক। ত্রাণ বিতরণের সময় সাথে ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিদওয়ান সারোয়ার রব্বানী, ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আয়ারোজ খান আরিফ, যুবলীগ নেতা শামীম মাহমুদ সরকার, সেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।