শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বেতনের সাথে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস করানোর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৫ জুন) সকালে প্রায় পৌনে ১ঘন্টা মহসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, এ সময় মহাসড়কে দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। এতে তিব্র গরমে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নয় শতাধিক ছাত্র-ছাত্রীর নির্ধারিত মাসিক বেতনের সাথে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস নেন স্কুল কর্তৃপক্ষ। এতে বিক্ষোদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করায় ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে মহাসড়ক অবরোধ করি। রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন এম এ রশিদ। নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ায় অবরোধ তুলে নেয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, অভিভাবকের সাথে কথা বলেই বেতন বৃদ্ধির করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেওয়া ও সরকারি নিয়ম অনুযায়ী স্কুল পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com