বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ভালুকায় অজ্ঞাত লাশ উদ্ধার

আবুলবাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় এস.এম.সি ফ্যাক্টরী সংলগ্ন বিলাইজুরি খালের ব্রিজের পাশ থেকে অজ্ঞাত (৩৫) একটি লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এস এম সি ফ্যাক্টরী সংলগ্ন বিলাইজুরি খালের ব্রিজের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, লাশটি পঁচে গলে যাওয়ায় পুরুষ না মহিলা তা বুঝা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে মধ্য বয়সী মহিলার লাশ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com