বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ভালুকায় অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ব্যক্তির (৪০) গলিত লাশ উদ্ধার করাছে ভালুকা মডেল থানা পুলিশ।

রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভান্ডাব কুড়ানিয়াচালা এলাকার রুপিরখাল থেকে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, রোববার সকালে উপজেলার ভান্ডাব কুড়ানিয়াচালা এলাকার রুপিরখালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। দুপুরে ঘটনাস্থল থেকে গায়ে কাপড়বিহিন অজ্ঞাত ব্যক্তির গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটির মাথা, কপাল, চোখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর উক্ত খালে ফেলে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com