বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ভালুকায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় রাস্তার পাশ থেকে ভরাডোবা হাইওয়ে পুলিশ অজ্ঞাত এক পুরুষ (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা ক্লাবের বাজার এলাকা থেকে একটি ফোন আসে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পড়নে লুঙ্গী, গায়ে ঘাঢ় খয়েরি রঙের গেঞ্জি, মুখে কাঁচা পাকা দাঁড়ি। নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। দুই পায়ে কাদা মাখা ও বাম কান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা সড়ক দূর্ঘটনা না হত্যা কিছুই বলা যাচ্ছে না।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক উজায়ের আহম্মেদ আদনান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা হত্যা না সড়ক দূর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com