শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়নসিংহের ভালুকায় অজ্ঞাত কিশোরীর (১৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামিরদিয়া গ্রামে অবস্থিত একটি প্রস্তাবিত ফ্যাক্টরীর সীমানাপ্রাচীরের ভেতরে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামিরদিয়া গ্রামে অবস্থিত প্রস্তাবিত তিব্বত ফ্যাক্টরীর সীমানাপ্রাচীরের ভেতরে একটি ছোট দুচালা ঘরের পাশে দুই হাটু বের হওয়া মাটিচাপা অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে অর্ধউলঙ্গ অবস্থায় অজ্ঞাত ওই কিশোরীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে লাশটি মাটি চাপায় ব্যবহৃত একটি কোদাল উদ্ধার করা হয়।
খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজা খাতুন, ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটির গায়ের রং ফর্সা, পড়নে ছিলো সেলোয়ার কামিজ ও উচ্চতা প্রায় ৫ ফুট।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন জানান, অজ্ঞাত কিশোরীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে হয়তো দূর্বৃত্তরা কিশোরীটিকে হত্যা করে ওই স্থানে মাটি চাপা দিয়ে রাখতে পারে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com