শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় অগ্নিদগ্ধে বাবার পর ছেলের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পিতা-পুত্র দগ্ধের ঘটনায় অবশেষে পিতার মৃত্যুর দুই দিন পর পুত্রেরও মৃত্যু হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) ভোরে আঃ মালেক পাঠান ও মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে তার ছেলে কাজল পাঠান মারা যান। উভয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন, তাদের বাড়ী উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব গ্রামে।

উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) সকালে পৌর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়ে আঃ মালেক পাঠান (৬০) ও তার পুত্র কাজল পাঠানের (৩০) শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে আঃ মালেক পাঠান ও কাজল পাঠানকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় পিতার মৃত্যুর দুই দিন পরে পুত্রের মৃত্যু হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com