বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ৯ দফা দাবীতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ; আহত ১৫

ভালুকায় ৯ দফা দাবীতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ; আহত ১৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় চাকুরী স্থায়ীকরণ সহ ৯ দফা দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বৈষম্যবিরোধী শ্রমিকরা। এ সময় কারখানা কর্তৃপক্ষের ভাড়াটিয়া বাহিনীর হামলায় অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার হবিরবাড়ী এলাকার এসএমসি’র সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযথা চাকুরীচ্যুতসহ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিস ভেতরে নিতে দেয় না। এছাড়া শ্রমিকদের সময়মতো বেতনও পরিশোধ করেননা। শান্তিপূর্ণ বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ভাড়াটিয়া লোকদিয়ে শ্রমিকদের মারধর করেছেন বলেও অভিযোগ করেন তারা। এ সময় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছে। পরবর্তীতে প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান জানান, আন্দোলন রত শ্রমিকদের সাথে নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের ৯ দফা দাবীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযোগের বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকদের শান্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com