শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আলহাজ্ব নামে ৮ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আলহাজ্ব ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। সে পশ্চিম কাচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের কাচারি ঘাট মধু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, শিশু বাচ্চা আলহাজ্ব মিয়াকে তার মা মারধর করলে সে তার মায়ের সাথে অভিমান করে বাড়ী থেকে নিখোঁজ হয়। তাদের ধারণা মায়ের সাথে অভিমান করে বাড়ীর পাশে একটি গজারি গাছের উপরে লুকিয়ে থাকে সে। দুর্ঘটনাবশত গাছ থেকে পরে আলহাজ্ব নিহত হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা বাড়ীর দক্ষিণ পাশের একটি গজারি গাছের নিচে ওই গাছের ভাঙা ডালসহ তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা তবে ময়নাতদন্তের পর বলা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com