বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক এক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ফেন্সিডিলসহ রাব্বি নামে একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, থানার এসআই সামিউল, এসআই খন্দকার আল রাজী ও এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্স পরিচালনা করে হবিরবাড়ী এলাকার মৃত নুরু মিয়ার বাড়ী থেকে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে ধরে। এ সময় ফরহাদ নামে আরেক আসামী পালিয়ে যায়।

ফরহাদের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিকুড়া গ্রামে। আটককৃত রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com