শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ৬৭ পূজামন্ডপে আ’লীগ নেতা ওয়াহেদের আর্থিক অনুদান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ৬৭টি পূজামন্ডপে পাঁচ হাজার টাকা করে মোট তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ওই নেতার ব্যক্তিগত তহবিল থেকে নিজ কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্দিরের নেতাদের হাতে ওই অনুদান প্রদান করেন।

এ উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও বিভিন্ন পূজা মন্দিনের নেতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম. এ ওয়াহেদ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু শাহাদত সায়েম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি শ্রী মলয় কুমার নন্দি মানিক, সাধারণ সম্পাদক বীরেন রায়, আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ সভাপতি মৃণাল বনিক মিঠু, সাধারণ সম্পাদক আকাশ মন্ডল টুটুল, দপ্তর সম্পাদক মলয় বনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com