বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

উপজেলা পরিষদ চত্ত্বরে সোমবার (২১ অক্টোবর) বিকালে মেলার উদ্বোধন করা হয়।

ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে ও হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগ ভালুকা রেঞ্জের রেঞ্জকর্তা হারুর অর রশিদ খান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

২৩ অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com