বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ২৪ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি থেকে অবৈধ ২৪ বস্তা ভারতীয় চিনিসহ নাজমুল নামে একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২৫ মার্চ (সোমবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই নিরুপম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরে থাকা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা ভারতীয় চিনিসহ বাড়ির মালিক মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুল (২৫)কে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com