বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় হাজ্বী রফিকের নিজস্ব অর্থায়নে এক লাখ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ জেলা আ.লীগের কোষাধ্যক্ষ হাজ্বী রফিকুল ইসলাম (হাজ্বী রফিক)’র এর নিজস্ব অর্থায়নে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং উথুরা ইউনিয়নের উথুরা কলেজ মাঠে ইউনিয়নে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে পাঁচ হাজার নিম্নআয়ের মানুষের মধ্যে প্রথম ধাপের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক লাখ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল- একটি শাড়ি, এক কেজি পোলাউয়ের চাল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও একটি গোছলের সাবান।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে হাজ্বী রফিক জানান, পর্যায়ক্রমে ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। আজকে উপজেলার উথুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, ফরহাদ চৌধুরী, ড. ফারুক, অধ্যাপক জুলহাস উদ্দিন সহ আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com