বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় হাজ্বী রফিকের কম্বল বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ময়মনসিংহ জেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম রফিক নিজস্ব অর্থায়নে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

সোমবার (১২ফেব্রুয়ারি) দিনব্যাপি উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ও মল্লিকবাড়ী ইউনিয়নের কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলার হবিরবাড়ী এলাকায় কম্বল বিতরণ ও আলোচনা সভায় হাজ্বী রফিকুল ইসলাম বলেন, ‘আমি নিতে আসিনি দিতে এসেছি, আমাকে আল্লাহ পাক যেটুকু দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ; আমার গরিবের রক্ত-ঘামের ও সরকারি কোনো টাকা আমার নিজের জন্য দরকার নেই, আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নিজস্ব অর্থের পাশাপাশি সরকার থেকে প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ আমানতের সাথে জনকল্যাণে ভালুকা উপজেলাবাসির উন্নয়নের কাজ করবো ইনশাল্লাহ’।

এ সময় আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার, খলিলুর রহমান মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, আলম খন্দকার ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com