শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্পে আগুন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।

শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার হবিরবাড়ী মিন্না মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রবিবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প বন্ধ করে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে রাত তিনটার দিকে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তারা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com