বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএনীট কম্পোজিট লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২০) গুরুতর আহত হয়েছে।

বুধবার রাতে এ দূর্ঘটনা ঘটে। নিহত সজিব মিয়া (২২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্ত্রী গুরুতর আহত সোনিয়া আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পরে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাসায় ফিরছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয় এবং স্ত্রী গুরুতর আহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক সজিব মিয়া ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মটরসাইকেলটি থানা হেফাজতে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com