বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় সড়ক দুর্ঘটনায় হেল্পার নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তাসিন হোসেন (১৫) নামে কাভার্ড ভ্যানের এক হেল্পার নিহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটের সময় উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়েকের ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে ময়মনসিংহ গামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন হোসন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাঞ্চারাম পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, শনিবার ভোরে ময়মনসিংহগামী এক্সপেরিয়েন্স টেক্সটাইলস লিমিটেডের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ ১১-৩১৩১) বেপরোয়া গতিতে এসে উপজেলার কাঁঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে অজ্ঞাত গাড়ীর পিছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে পড়ে কাভার্ড ভ্যানের হেল্পার তাসিন ঘটনাস্থলেই নিহত হয় এবং ড্রাইভার আহত হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি পক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com