বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ভরাডোবার ক্লাবের বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মনিরুজ্জামান (৫০) নিহত হয়েছেন। এঘটনায় গাড়ির ড্রাইভার তুষার আহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) নারায়নগঞ্জ থেকে মামলার সাক্ষী দিয়ে মাইক্রোবাস যোগে ময়মনসিংহে কর্মস্থলে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামান ও গাড়ির ড্রাইভার তুষার গুরুতর আহত হলে দ্রুত তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষনা করেন এবং ড্রাইভার তুষারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, নারায়নগঞ্জ থেকে মামলার সাক্ষী দিয়ে মাইক্রোবাস যোগে ময়মনসিংহ ফেরার পথে ভালুকার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ঘটনাস্থলেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামান নিহত হন এবং গাড়ির ড্রাইভার তুষারকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com