শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় অটোতে থাকা শিশু জয়ীতা (৮) নিহত হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢালীবাড়ী মোড় এলাকায়। নিহত জয়ীতা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের মৃত সুজিত দেবনাথের মেয়ে। তার মা গাজীপুর শ্রীপুরের জৈনা বাজার তেলীহাটি এলাকার একটি বাসা ভাড়ায় থেকে চাকুরি করতো।

ঘটনার দিন শুক্রবার (২৮ জুলাই) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের উল্লেখিত স্থানে দাঁড়িয়ে থাকা একটি অটোতে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জয়ীতা মারা যান। এ সময় অটোতে থাকা জয়ীতার মা শাপলা (৩০), খোকন চন্দ্র দেবনাথ (৪০) ও সুমন (৩৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com