বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় শ্রমিক নেতার পরিবারের দায়িত্ব নিলেন এমপি ওয়াহেদ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দীন মারা যাওয়ার ১ সপ্তাহ পর জালালের ছোট্ট ছেলে ও পরিবারের দায়িত্ব নিলেন ভালুকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

তিনি শুক্রবার পৌরসভাস্থ জালালের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন ও নগদ ৫০ হাজার টাকা এবং প্রতিমাসে পরিবারের খরচের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

মরহুম জালালের স্ত্রী তাসলিমা আক্তার জানান, এমপি মহোদয় আমার স্বামী হাসপাতালে অসুস্থ থাকাকালীন সময়ে সব সময় খোঁজ খবর নিয়েছেন ও আর্থিক অনুদান দেন। শুক্রবার আবার তিনি আমাদের বাড়ীতে এসে খোঁজ খবর নিয়েছেন। আমাদের নগদ ৫০ হাজার টাকা এবং প্রতিমাসে পরিবারের সংসার চালানোর জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়ে গেছেন। এতে আমরা অনেক উপকৃত হলাম। আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে সব সময় ভাল রাখেন।

ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন বলেন, আমাদের ভালুকার এমপি মহোদয় একজন আন্তর্জাতিক শিল্পপতি, উনি সব সময় এলাকার উন্নয়ন ও সামাজিক উন্নয়নে কোটি কোটি টাকা অনুদান প্রদান করে। তিনি একজন দানবীর, তিনি সব সময় নেতাকর্মীদের খোঁজ খবর নেয় এবং অসহায়দের আর্থিক অনুদান দিয়ে থাকেন। সেজন্য তিনি এবারের নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ভালুকার সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জানান, মরহুম শেখ জালাল আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন, জীবন যৌবন রাজনীতির পাশে কাটিয়েছেন। পরিবারের লোকজনদের জন্য কিছু করে যেতে পারেন নাই। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আওয়ামী লীগের সকল প্রকার মিছিলে তিনি ছিলেন শ্লোগান মাষ্টার। গত কয়েকদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়ে গত মঙ্গলবার মারা যায়। আমি তাঁর জানাযায় ঘোষণা দিয়েছিলাম তার পরিবারের দায়িত্ব নিবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেই। আর জালালের পরিবারের জন্য সহায়তা এটা প্রতি মাসে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com