বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় শ্বাসরোধ করে মেয়েকে হত্যার দায়ে মা আটক

ভালুকায় শ্বাসরোধ করে মেয়েকে হত্যার দায়ে মা আটক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ৯ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী নামে একমাত্র মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। এ ঘটনায় মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে মডেল থানা পুলিশ। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলো মা। পরে খবর পেয়ে উপজেলার মেজর ভিটা এলাকার একটি আবাসিক বাসা থেকে রাতে দরজা ভেঙ্গে শিশুটির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের ৪র্থ শ্রণির ছত্রী। খাগড়াছড়ি জেলার রামগর উপজেলার প্রসেনজিৎ চক্রবর্তীর একমাত্র মেয়ে। ভাড়া বাসায় থেকে বাবা স্কয়ার ফার্মাসিটিক্যাল এর আঞ্চলিক ব্যবস্থাপক অফিসার হিসেবে চাকুরি করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার ও মা কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com