বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

ভালুকায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ, গুম, খুন, গনগ্রেফতার ও নির্যাতন নিপিড়নসহ শত শত প্রাণ কেড়ে নেওয়া শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট (বুধবার) বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েলের নেতৃত্বে সিডস্টোর বাজার আল মদিনা কমপ্লেক্সের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে পুনরায় আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময়ে বক্তব্য রাখেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান, সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক)। এসময় হবিরবাড়ী ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com