শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় শতকোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে হবিরবাড়ী মৌজার ১৫৪নং দাগে মোঃ নাজমুল ইসলাম গংদের জবরদখলীয় শতকোটি টাকা মূল্যের প্রায় আট একর বনভূমি উদ্ধার করেছে সামাজিক বনায়ন স্থানীয় বন বিভাগ।

জানা যায়, শনিবার (৫ আগষ্ট) দিনব্যাপী হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খানের নেতৃত্বে উদ্ধার হওয়া বনভূমিতে বিভিন্ন প্রজাতির প্রায় আট হাজার বনজ, ফলজ ও ঔষধি চারা রোপণ করা হয়। হবিরবাড়ী মৌজার ১৫৪নং দাগে মোট ভূমির পরিমান ২৯৪.৩০ একর, যার মধ্যে ২০১.৫০ একর গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি। জনৈক মোঃ নাজমুল ইসলাম গংরা দীর্ঘদিন যাবৎ আট একর বনভূমি জবরদখল করে রেখেছিল, বে-দখল হওয়া বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করেছে স্থানীয় বনবিভাগ।

হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান বলেন, ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ’র দিক নির্দেশনায় দীর্ঘদিন যাবৎ জবরদখল হওয়া বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়নে আট হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা রোপন করা হয়। আমাদের এ উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া যা আগামী দিনেও অব্যহত থাকবে। পর্যায়ক্রমে বে-দখল হওয়া সকল বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে বনআইনে ব্যবস্থা নেয়া হবে। বনায়ন করার সময় হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের সকল ফরেস্ট গার্ড উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com