বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নিহত কলেজ ছাত্র সাকিবুল ইসলাম সিয়াম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে মোঃ সাকিবুল ইসলাম সিয়াম (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত সিয়াম ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভালুকা-মল্লিকবাড়ী আঞ্চলিক সড়কের বর্তা এলাকায় এ ঘটনা ঘটে। সিমায় উপজেলার কাচিনা ইউনিয়ন তামাট এলাকার সানোয়ার হোসেনের ছেলে বড় ছেলে।

জানা যায়, মোটরসাইকেলে দুই বন্ধু সিয়াম ও রিজন মিলে মল্লিকবাড়ী ব্রিজে ঘুরতে যাওয়ার পথে দ্রুতগতির একটি লড়ি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। রিজন চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক লড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com