শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে একটি আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। পরে তার ব্যক্তিগত কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে ৫১ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম জন্মদিন পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com