বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় মাদকসহ বাংলা টিভির প্রতিনিধি গ্রেফতার

ভালুকায় মাদকসহ বাংলা টিভির প্রতিনিধি গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্যসহ বাংলা টিভির ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর এলাকায় খোরশেদ আলম জীবনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বাসা থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খোরশেদ আলম জীবন ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। বছর খানিক আগে ভালুকা পৌরসভার একটি বাসা থেকে মেয়েসহ অবৈধ কাজ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে মামলা দিয়ে জেল হাজতে পাঠালে সে জামিনে বের হয়ে আবারো অপরাধের সাথে জড়িয়ে যায়। বুধবার দুপুরে তাকে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানা ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com