শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মহিলা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার দিবাগত রাতে লিমা আক্তার নামে এক মহিলা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার আঃ কাদেরের ভাড়া বাসা থেকে ঘরের ধন্নার সাথে গলার ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমা আক্তারের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত লিমা আক্তার নেত্রকোনা, আটপাড়া, পূর্ব হাতায়র এলাকার মোঃ হেলিম মিয়ার কন্যা। তার স্বামী একই এলাকার মোঃ রাব্বি মিয়া। নিহত লিমা আক্তার ঐ বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করতো বলে জানায় তার প্রতিবেশীরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com