বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীনূর খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান। এ সময় শতাধিক দোকানঘর ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ ময়মনসিংহ বিভাগের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com