শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম ও সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা বৃন্দ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পবিত্র ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি পৌছাতে পারে যান চলাচলের কোন অসুবিধা না হয় সেজন্য আমাদের এই অভিযান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com