শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী আহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকা-সখিপুর সড়কের কচুয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী সাখাওয়াত হোসেন (২৫) নিহত ও তার স্ত্রী নূপুর আক্তার (২০) গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় ভালুকা-শখিপুরের সীমান্ত এলাকা কচুয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত সাখাওয়াত ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তাঁর স্ত্রী নূপুরকে নিয়ে মটরসাইকেল যোগে পার্শ্ববর্তী সখিপুর থেকে বাড়ি ফিরছিলেন। কচুয়া পেট্রোলপাম্প থেকে মটরসাইকেলের তেল ভরে রাস্তায় উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। নূপুরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com