বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ভিমরুলের কামড়ে শিশু নিহত, মাসহ আহত ৫

ভালুকায় ভিমরুলের কামড়ে শিশু নিহত, মাসহ আহত ৫

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশু ছেলে নিহত ও মাসহ আহত হয়েছে আরও পাঁচ জন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন তালুটিয়া গ্রামের আশ্রাফুলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ীর পাশে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে গিয়ে পাতার নিচে থাকা ভিমরুলের বাসা থেকে এক ঝাঁক ভিমরুলের কামড়ে হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০), শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭), আশ্রাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) আহত হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তুহিনকে মৃত ঘোষণা করে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, আমি শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com