বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে ওসির মতবিনিময়

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে ভালুকা মডেল থানা সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আসন্ন ঈদ উল ফিতর পূর্ববর্তী সময়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার ওসি মো. শাহ কামাল আকন্দ। তিনি ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক ও ব্যাংকের আশ পাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা অবলম্ভন করতে বলেন।

মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারাও তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন। এ সময় ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই চন্দন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com