বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, চার ঘন্টা যান চলাচল বন্ধ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিদিশা স্পিনিং মিলের শ্রমিকরা। এ সময় চার ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৪০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং ও রিদিশা ব্ল্যান্ডেড ইয়ার্ন লিঃ প্রায় দুই হাজার শ্রমিক বেতন বৃদ্ধিসহ নানা ইস্যুতে এই বিক্ষোভ করেন। বিক্ষোভে শ্রমিকরা ভোর ৬টা থেকে প্রায় চার ঘন্টা যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৪০কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারখানা অটো-কোন সেকশনের শ্রমিক অজুফা বলেন, সরকার ঘোষিত বেতন বৃদ্ধি ও দুই বসরের বকেয়া ছুটির টাকা পাওনার দাবীতে সকাল ছয়টা থেকে এখানে অবস্থান করছি দাবী মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবো।

পরে পুলিশের ধাওয়া ও ভাড়াটিয়া বাহিনীর লাঠি পিটায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিল গেইটে প্রায় দুই ঘন্টা অবস্থান করলে এক পর্যায়ে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ^াস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন। শ্রমিকরা তাদের উপর পুলিশ ও স্থানীয় ভাড়াটিয়া বাহিনীর লাঠিপেটা করায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠ তদন্ত করে বিচার দাবি করেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি করা না হলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com