বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় বিষ খেয়ে নববধূর আত্মহত্যা!

স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিয়ের পর বাবার বাড়ি থেকে যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূ জাহিদা আক্তার (১৯) বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (৯ জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের দাবী উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকার শাহাবুদ্দীনের ছেলে কিবরিয়ার সাথে গত ২৬ মে একই উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জাহিদা আক্তারের বিয়ের পর যৌতুকের টাকা না দেওয়ায় বাড়ীতে তোলেনি। এ ঘটনায় লোক লজ্জায় জাহিদা বাবার বাড়ীতে রোববার রাতে বিষ খেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর রাতে সে মারা যায়। এ ঘটনার পর থেকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রির্পোটের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com