বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হোসাইন।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে অটোরিকশা ধুয়ে মুছে চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আমান দুই সন্তানের জনক ছিলেন। তিনি গোয়ারী গ্রামের উসমানের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com