বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল (৩০)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬এপ্রিল) সকালে উপজেলার বিরুনীয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের ফিরুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল সকালে তাদের মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল খুব ভালো ছেলে ছিল, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com