বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় বিএনপির বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন

ভালুকায় বিএনপির বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের পুর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রতিহত করতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ভালুকা পৌর সদর, উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় বিএনপির নেতৃবৃন্দ। সকালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্ব একটি বিশাল মিছিল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন শেষে সিডস্টোর আল-মদিনা শপিং কমপ্লেক্স এর সামনে গিয়ে অবস্থান নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল প্রমূখ। তবে ভালুকায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কোথায় জড়ো হতে দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com