শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় বসতবাড়ীতে আগুনে পুড়ল ২০ ঘর

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় আব্দুর রহমান ঢালীর ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার এলাকায় ওয়াল্টন প্লাজার পিছনে আব্দুর রহমান ঢালীর বাড়া বাড়িতে শনিবার (২১ অক্টোবর) সকাল পৌনে এগারটার দিকে একটি ঘরে আগুন লাগে এবং তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে যায়, পরে ভালুকা সার্ভিস খবর পেয়ে তিনটি ইউনিটের পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বাড়ির ২০টি ঘর পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ২০টি ঘর ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন মিলের শ্রমিকরা ভাড়া থাকত। শ্রমিকদের ওই সব ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্র পুড়ে গিয়ে তারা এখন নিঃস্ব।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্ট্যাশন অফিসার আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের পৌনে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com