শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পৃথক অভিযানে অপহৃত শিশু ও মাদক উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের পৃথক অভিযানে কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে অপহৃত শিশু ফারিয়া আক্তার (৭) ও ভালুকা থেকে ৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিক আপ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার এসআই (নি:) খন্দকার আল রাজী তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৩ টায় কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে ভালুকার জামিরদিয়া থেকে অপহৃত শিশু ফারিয়া আক্তার (৭)কে উদ্ধার ও আসামী আসাদ মিয়া (৩৭)কে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপর একটি বিশেষ অভিযানে এসআই (নি:) তপু চক্রবর্তী সঙ্গীয় অফিসার এসআই(নি:) আব্দুল করিম, এএসআই (নি:) আমিনুল ইসলাম, এএসআই (নি:) রাকিবুল ইসলাম, এএসআই (নি:) মোজাম্মেল হক সহ ৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিক আপ সহ শেরপুর নালিতাবাড়ী এলাকার আমির হোসেনের ছেলে রাসেল, শ্রীবরদী উপজেলার শরিফুল ইসলামের ছেলে আপেল মাহমুদ ও গাড়ীর ড্রাইভার একই উপজেলার আয়ূব আলীর ছেলে আজমুকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com