শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পুলিশের হাতে বিএনপি’র ৩ নেতাকর্মী গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি’র তিন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে মডেল থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) রাতে পৌর সদরের হাইস্কুল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন পাঠান (৪২), উপজেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য উজ্জল মিয়া (৩৬), ভরাডোবা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মেহেদী দুলাল (৫২)।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারী সরকারী কাজে বাঁধা ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভালুকা মডেল থানায় ছয় জনের নাম উল্লেখসহ ১৭৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ইতোমধ্যে তিনজন গ্রেফতারের পর আদালত থেকে তারা জামিনে আছেন। রোববার (২০ আগস্ট) রাতে একই মামলায় ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য উজ্জল মিয়া, ভরাডোবা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুলাহ আল মেহেদী দুলালকে পৌরসদরের হাইস্কুল মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাখাওয়াত হোসেন পাঠান, উজ্জল মিয়া ও আব্দুল্লাহ আল মেহেদী দুলালকে রোববার রাতে পৌরসদরের হাইস্কুল মোড় এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com