শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পাম্পে তেল কম দেয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গ্রাহককে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সিডস্টোর উত্তর বাজারের পলাশ ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

জানা যায়, সোমবার (৭ আগস্ট) বিকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে, মডেল থানার পুলিশ এবং বিএসটিআই কর্মকর্তার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উপজেলার ভরাডোবা এসএনএস ফিলিং স্টেশন, ভালুকা সদরের এ আর ফিলিং স্টেশনে অভিযান পরিচালা করে তেলের পরিমাপ ঠিক পায়। পরে তারা হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকায় অবস্থিত পলাশ ফিলিং স্টেশন থেকে গ্রাহকদেরকে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com