বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রভাষকসহ ১০ শিক্ষার্থীকে বহিস্কার

মাহমুদপুর সাহেরা সাফায়েত স্কুল এন্ড কলেজ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতা করার অভিযোগে ০১ প্রভাষক ও ১০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল সোয়া ১০ টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।

জানা যায়, রোববার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশ জন পরীক্ষার্থী এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলী নূর খান।

বহিষ্কৃতরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের ১০ শিক্ষার্থী ও সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের প্রভাষক সাদিকুর রহমান।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক প্রভাষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com