বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় পরিবেশ বাঁচাতে লাউতি খাল উদ্ধার কাজ শুরু

ভালুকায় পরিবেশ বাঁচাতে লাউতি খাল উদ্ধার কাজ শুরু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পরিবেশ বাঁচাতে জবর-দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা লাউতি খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

ভালুকা পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফারহান লাবীব জিসানের নেতৃত্বে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার কাঁঠালী এলাকায় লাউতি খালের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এক সময় এই খাল দিয়ে নৌকা ও ট্রলার দিয়ে জনসাধারণ স্বচ্ছ পানির ধারায় চলাচল করতো কিন্তু বিভিন্ন শিল্প কারখানা মাটি ভরাট করে খাল জবর-দখল করে ফেলায় চলাচল বন্ধ হয়ে যায়। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে খাল বিলের প্রয়োজনীয়তা অপরিসীম। এই দিক বিবেচনা করে প্রশাসনের খাল উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ফারহান লাবীব জিসান বলেন, মাটি ভরাট করে অনেক অংশে দীর্ঘদিন যাবৎ পানি প্রবাহ আটকে ছিলো। পানিপ্রবাহ টিকিয়ে রাখতে ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাঘবে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com