শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় নিখোঁজের পরদিন জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় নিখোঁজের পরের দিন মিয়াজ উদ্দিন নান্টু (৬০) নামে এক বৃদ্ধের লাশ জঙ্গল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগর জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গুবদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিয়াজ উদ্দিন নান্টুর রোববার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। সোমবার বিকেলে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশটির মুখ দিয়ে ফেণা ঝড়ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে।

নিহতের ছেলে সুরুজ মিয়া জানান, মল্লিকবাড়ি গ্রামের আদম ব্যবসায়ী হাবিব পাওনা টাকা দেওয়ার কথা বলে তার বাবাকে ডেকে নেয়। তারপর থেকেই তার বাবাকে খুঁজে পাচ্ছিলোনা। সোমবার বিকেলে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে বাবার লাশ সনাক্ত করেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো. কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com