শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় দুই হাজার গরীব ও দুস্থ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢেউয়াতলি গ্রামে শনিবার দিনব্যাপী প্রায় দুই হাজার গরীব ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

জানা যায়, ওই গ্রামের প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে, সুফিয়া-হেলিমওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ওই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডাঃ নুসরাত নাঈমা, ডাঃ রোমানা বারী নিপা, ডাঃ ইফফাত আরা ইয়াসমিন, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হাসান মাহমুদ, ডাঃ আলিফ আহমেদ, মেডিসিন ও নিউরো রোগ বিশেষজ্ঞ ডাঃ ক্যাপ্টেন (অবঃ) এম, এ সালাম আকন্দ, মেডিসিন ও ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আলী আফজাল, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রাফজান জানি আবির, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবিদ মজিদ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ উমাইয়া সুলতানা উমি’র সমন্বয়ে গঠিত চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

সুফিয়া- হেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল জানান, প্রতি বছর প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সমন্বয়ে এই এলাকার অসহায় ও গরীব দুঃখীদের বিনামূলে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শনিবার দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই হাজার দুস্থ্য ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com