শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

ভালুকা সরকারী কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজ পরিচ্ছন্নতা কমিটির আহবায়ক মো. হাদিছুর রহমান খানের সভাপতিত্বে ও প্রভাষক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. কামরুজ্জামান তুহিন।

এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম, শরির চর্চা শিক্ষক মো. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঢালী, ক্লিন আপ ভালুকার উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, ক্লিন আপ ভালুকার কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন সুমন, ধুমকেতু ফাউন্ডেশন পরিচালক রায়হান, স্কাউট সদস্য তাজনূর মনিশা প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদেন নিয়ে কলেজ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা ও ধুমকেতু ফাউন্ডেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com